Author: admin
প্রয়োজন কিংবা যাপনে নগরবাসীকে ছুটতে হয় মার্কেট বা বিপণিবিতানে। কিন্তু ধুলোর প্রলেপ গায়ে লাগিয়ে, যানজট পেরিয়ে কাঙ্ক্ষিত স্থানে গিয়ে যদি দেখা যায়– দোকানের ডালা বন্ধ, তাহলে ব্যর্থ হয় মনোরথ। তাই চলুন জেনে নেয়া যাক, আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর যেসব এলাকায় দোকান ও মার্কেট বন্ধ থাকবে। বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার— আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল…
রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. দিদার ঢাকার নবাবগঞ্জের ইউসুফ আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, দিদার ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র আয়োজন করেছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ শোভাযাত্রা শুরু হয়। চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। এ শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানুষের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। শহর থেকে গ্রাম পর্যন্ত কারও যেন স্তন…
সৌদি আরবে হামলায় নিহত মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে তিনি বলেন, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এ সময় তিনি সরকারি সহায়তার চেক নিহত পরিবারের সদস্যের হাতে তুলে দেন। উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ জনের মধ্যে ছিলেন শাহেদ আহম্মদ। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতেও…
